হোয়াটসঅ্যাপে সীমিত হলো মেসেজ ফরোয়ার্ডিং

৭ এপ্রিল, ২০২০ ১৮:১৫  
এর আগে হোয়াটসঅ্যাপে একবারে পাঁচজনের কাছে মেসেজ ফরোয়ার্ডিং করার সুবিধা পাওয়া গেলেও, এখন শুধুমাত্র একজনকে ফরোয়ার্ড করা যাবে। মূলত করোনাভাইরাস সম্পর্কিত ভুয়া তথ্য ছড়িয়ে পড়া রোধ করতে এই উদ্যোগ নিয়েছে হোয়াটসঅ্যাপ। খবর সিনেট। এখন আপনার ইনবক্সে যদি কোনো মেসেজ আসে তাহলে একবারে একজনকে ফরোয়ার্ড করা যাবে। এর আগে গতবছর ফেসবুকের মালিকানাধীন মেসেজিং সেবায় একসাথে পাঁচজনকে মেসেজ ফরোয়ার্ড করার সুবিধা চালু করে। ডিবিটেক/বিএমটি